Showing posts with label bangladesh premier league t20 latest news. Show all posts
Showing posts with label bangladesh premier league t20 latest news. Show all posts

2.20.2012

বিপিএল খেলার সুযোগ হারাচ্ছেন পাক অলরাউন্ডার রাজ্জাক!

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে অলরাউন্ডার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে আরব আমিরাতে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলছে। কিন্তু এ সিরিজে দলের পক্ষে খেলার জন্য রাজ্জাক বিবেচিতও হন। কিন্তু পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটিকে জানিয়েছিলেন, কাঁধের ইনজুরির কারণে তিনি বোলিং করতে পারবেন না। এ কারণে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে দুরন্ত রাজশাহীর পক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) তিনি প্রথম ম্যাচ থেকেই নিয়মিত বোলিং করছেন। তাঁকে শুধু ব্যাটিং করার ক্ষেত্রে একটি ছাড়পত্র দিয়ে বিপিএল খেলার অনুমতি দেয় পিসিবি এমটাই জানিয়েছে তারা। কিন্তু রাজ্জাক নিয়মিত বোলিং করছেন জেনে আশ্চর্য হয়েছে পিসিবি। এ কারণেই রাজ্জাকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে ওই বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা দাবি করেছে তারা। ইতোমধ্যেই পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ রাজ্জাকের দাবি এবং পরবর্তী অভিযোগের বিষয়ে সকল তথ্যাদি নিয়েছেন। জাকা আশরাফ গত বছর পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা এ অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে পিসিবি এবং নির্বাচকদের কাছে ইনজুরির বিষয়ে ভুল তথ্য প্রদানের ব্যাখ্যা চেয়েছেন। সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তীতে তিনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও অভিযুক্ত হতে পারেন। এ কারণে বিপিএল অনিশ্চিত হয়ে পড়েছে রাজ্জাকের। এছাড়াও কাঁধের পুরনো ইনজুরি আবারও ভালভাবেই দেখা দিয়েছে রাজ্জাকের। গতকাল সতীর্থদের সঙ্গে অনুশীলনও করতে পারেনি তিনি। তাঁর কাঁধে ব্যথা অনুভূত হচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির প্রধান কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পাইলট বলেন, ‘সদ্য কাঁধের ইনজুরি থেকে ফিরেছেন রাজ্জাক। তারপরও তিনি আমাদের হয়ে খেলেছেন। আমরা সবাই জানি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার জন্য তিনি মোটেই ফিট নন। তারপরও দলীয় সমর্থকদের জোরালো দাবি ছিল তাঁকে দলভুক্ত করার। তিনিও দলে ফেরার জন্য প্রচ- আগ্রহী ছিলেন। এ পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ খেলেছেন তিনি। তবে আগামী ম্যাচে তার অংশগ্রহণ নিশ্চিত নয়। তার কাঁধের ব্যথা কিঞ্চিৎ তীব্র হওয়ায় এ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন রাজ্জাক। তাকে মূল একাদশে রাখার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’ আজ ফিরতি লেগের ম্যাচে বরিশাল বার্নার্সের মুখোমুখি হবে দুরন্ত রাজশাহী। কিন্তু এতসব কারণে দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে রাজ্জাকের।’ রাজ্জাকের খেলা নিয়ে অনিশ্চিয়তা সৃষ্টির পর কিছুটা বিপদেই পড়ে গেছে দুরন্ত রাজশাহী। কারণ, ৬ ম্যাচে ব্যাট হাতে ১১৪ রান করার পাশাপাশি ৪ উইকেটও নিয়ে ইতোমধ্যেই দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠেছেন রাজ্জাক। তবে জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক পাইলট বলেন, ‘টুর্নামেন্টে প্রতিপক্ষ হিসেবে বরিশাল বার্নার্স খুবই শক্তিশালী। আমরাও তাদের ব্যাপারে খুবই সিরিয়াস। কারণ প্রথম লেগের ম্যাচে আমরা তাদের কাছে পরাজিত হয়েছি। তাই ওই হারের শোধ নেয়ার এটাই মোক্ষম সময়। ছেলেরা এখন ফুরফুরে মেজাজে রয়েছে। ম্যাচটিতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

2.15.2012

বিপিএল: ১০ ফিফটির ৯টিই বিদেশীদের ব্যাটে

বিপিএলের মাত্র চতুর্থ দিন শেষ হল। চার দিনে হয়েছে ৮ ম্যাচে ১৬ ইনিংস। এই ১৬ ইনিংসে বিপিএলে এসেছে ১টি মাত্র সেঞ্চুরি আর ১০টি ফিফটি। যার মধ্যে ৯টিই বিদেশীদের ব্যাট থেকে এসেছে।  পরিসংখ্যান পর্যালোচনা করলে হিসাব পরিষ্কার। দেশী ক্রিকেটার নয় বিদেশী ক্রিকেটাররাই বিপিএল নিয়ন্ত্রণ করছে। ৯টি ফিফটির মধ্যে ৮টিই এসেছে বিদেশী ব্যাটসম্যানদের ব্যাট থেকে। ১টি ফিফটির মালিক সবেধন নীল মনি অলক কাপলির ৩৬ বলে ৫৬ রান।

বিপিএল ৬ বিভাগের ৬ আইকন ক্রিকেটারদের উপর সবচেয়ে বেশি ফোকাস ছিল। সেই আইকন ক্রিকেটারদের মধ্যে একমাত্র অলক কাপালিই বলার মতো রান করেছেন। বাকিরা সকলেই ব্যর্থ।

ঢাকার আইকন আশরাফুল তিন ম্যাচে করেছেন ৬০ রান। ঢাকার অধিনায়ক মাশরাফি সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি আর ব্যাট হাতে শূন্য রানে ফেরত যান। দ্বিতীয় ম্যাচে মাশরাফি সিলেটের বিপক্ষে রান করার দরকার হয়নি তবে বল হাতে ২২ রানে শিকার করেন ২টি উইকেট।

চট্টগ্রামের আইকন তামিম প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাত্র ৩ রানে আউট! এরপর খুলনা আর ঢাকার বিপক্ষে মাঠেই নামতে পারলেন না।

অপরদিকে খুলনার আইকন আর অধিনায়ক সাকিব কিছুটা হলেও সফল বলা যায়। কারণ তার ব্যাট থেকে তিন ম্যাচে রান এসেছে ৫১ আর বল হাতে তিন ম্যাচে ৩টি মাত্র উইকেট দখল করেছেন।

বরিশালের আইকন ও অধিনায়ক শাহরিয়ার নাফীস ১ ম্যাচে করেছেন ২৮ রান। এবং রাজশাহীর আইকন ও অধিনায়ক মুশফিকুর রহিম এক ম্যাচে ২২ আরেক ম্যাচে শূন্য।

চট্টগ্রামের তারকা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিন ম্যাচে রান করেছেন ৫৭ আর সবচেয়ে বেশি ২ লাখ ডলার নিলামে বিক্রি হওয়া নাসির হোসেন দুই ম্যাচে রান করেন (২২* ও ৯) তৃতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার দরকার হয়নি তার।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ক্রিস গেইল সেঞ্চুরি হাঁকান। বরিশালের হয়ে খেলতে নামা গেইল সিলেটের বিপক্ষে ৪৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। একই ম্যাচে সিলেটের অধিনায়ক পিটার ট্রেগো ৬২ রান করেন (৫৪ বলে)। সিলেটের আইকন ক্রিকেটার অলক কাপালি করেন ৫৬ রান ৩৬ বলে।

নাসির জামসেদ ৫৬ রান (বল ৩৮) চট্টগ্রামের হয়ে-প্রতিপক্ষ রাজশাহী, আহমেদ শেহজাদ ৫৬ (বল ৩৫) বরিশালের হয়ে, প্রতিপক্ষ সিলেট, আহমেদ শেহজাদ ৬২ (বল ৪০) বরিশালের হয়ে, প্রতিপক্ষ রাজশাহী, মিজানুর রহমান ৬৫ (বল ৫২) রাজশাহীর হয়ে, প্রতিপক্ষ-বরিশাল, চন্দরপল ৫০ বলে ৫৯ খুলনার হয়ে, প্রতিপক্ষ চট্টগ্রাম; নাসির জামসেদ ৪৭ বলে ৮৬ চট্টগ্রামের হয়ে, প্রতিপক্ষ খুলনা। খুলনার স্মিথ ৪১ বলে ৫৮ রান করেন বরিশালের হয়ে। আর সর্বশেষ সোমবার ঢাকা-চট্টগ্রামের ম্যাচে ঢাকার কিরণ পোলার্ড ৩৪ বলে ৫০ রান করেন।

বাংলাদেশ চাইলে সাহায্য করব ॥ মুরলিধরন

আমি শুধু আমাদের দেশ শ্রীলঙ্কা নয়, বরং পুরো উপমহাদেশেই ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সুযোগ পেলে বাংলাদেশেও কাজ করতে আগ্রহী
মামুন রশীদ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অন্য দলগুলোর তুলনায় শক্তিশালী দল বিবেচনা করা হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স আর চট্টগ্রাম কিংসকে। তবে বিপিএল শুরুর পর বরিশাল বার্নার্স নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে এবং খুলনা রয়্যাল বেঙ্গলস সবচেয়ে ব্যালান্সড দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এ কারণেই বিপিএল মাঠে গড়ানোর আগে প্রতিটি দলের কোচ, অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞরা বলেছিলেন, টি২০ ক্রিকেট সম্পূর্ণই ভিন্ন প্রকৃতির এবং যে কোন মুহূর্তেই একটি ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে একজন ক্রিকেটারই যথেষ্ট। বিপিএল একসঙ্গে অনেক বিদেশী ক্রিকেট তারকাকে হাজির করেছে বাংলাদেশে। এ কারণে দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন ঘটার বিষয়েও আশাবাদী অনেকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোদের ভেতর রয়েছেন মুত্তিয়া মুরালিধরনের মতো অন্যতম তারকা। বিশ্ব ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ স্পিনার হিসেবে বিবেচনা করা হয় এ শ্রীলঙ্কানকে। এই কিংবদন্তি অফস্পিনার কিছুটা বিস্ময়াভিভ‚ত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রতিটি দলেই অনেক বেশি পরিমাণে বাঁহাতি অফস্পিনারকে খেলতে দেখে। তিনি জানিয়েছেন, শুধু স্পিনার নয় বোলিং লাইনআপে বৈচিত্র্যতাপূর্ণ ভাল বোলারদের সমš^য় ঘটাতে হবে। ইতোমধ্যে ভারতের অন্যতম অফস্পিনার অনিল কুম্বলের সঙ্গে ক্রিকেট উন্নয়নে স্কুল বালকদের নিয়ে কাজ করা মুরালি আগ্রহ পোষণ করেছন বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করার বিষয়ে।
মুরালিধরন টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেটধারী। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আনামের সঙ্গে সখ্য থাকার কারণে আগে থেকেই বিপিএল খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন তিনি। ৩৯ বছর বয়েসী মুরালি জানান, তিনি মোবাইল প্রযুক্তির মাধ্যমে ক্রিকেটবিষয়ক যাবতীয় তথ্যাদি সারাবিশ্বের তরুণদের কাছে পৌঁছে দিতে চান। অনিল কুম্বলের সঙ্গে ভারতের কয়েকটি স্কুলের ছাত্রদের সঙ্গে দুই মাস কাজও করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বিপিএলের মতো আসর খেলতে পেরে উচ্ছ¡সিত মুরালিধরন। তিনি বলেন, ‘আমি আগে থেকেই বিপিএলে অংশ নেয়ার জন্য প্রস্তুত ছিলাম। অবসর নেয়ার পর ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনেক বড় একটা সুযোগ। কারণ আমি ক্রিকেট খেলার চেয়ে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য কিছু করতে চাই যাতে তারা শিখতে পারে। আর বিপিএলের মতো আসরে যেসব ক্রিকেটার খেলছে তাঁরা যেন আমার কাছ থেকে লাভবান হতে পারে সে বিষয়ে আমি সবসময় সচেষ্ট। আমি শুধু আমাদের দেশে নয়, বরং পুরো উপমহাদেশেই ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশেও কাজ করতে আগ্রহী। আমি মাহবুব আনাম ও গ্রামীণফোনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আশা করছি অচীরেই আমরা কাজ শুরু করতে পারব।’ বিপিএলে বাঁহাতি অফস্পিনারের আধিক্য দেখে মুরালি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট শুধু এতগুলো বাঁহাতি অফস্পিনার দিয়ে বেশি লাভবান হতে পারবে না। এমনকি বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এটা অনেক বড় অন্তরায়। টি২০ ক্রিকেটের তুলনায় অন্য ফরমেটের ক্রিকেট সম্পূর্ণই ভিন্ন। ধারাবাহিকভাবে ম্যাচ জিততে হলে বোলিং লাইনআপে বৈচিত্র্যতা থাকা অপরিহার্য।’ ২০১০ সালের জুলাইয়ে গলে ভারতের বিরুদ্ধে ৮০০তম উইকেট নেয়ার পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান এ বিশ্বসেরা স্পিনার।
ক্যান্ডিতে জন্ম নেয়া এ ক্রিকেটার অবশ্য শাকিব আল হাসানকে বাংলাদেশের অন্যতম একটি সম্পদ মনে করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সে অনেক ভাল করছে। ইতোমধ্যেই ওয়ানডে ও টেস্ট উভয় ফরমেটের ক্রিকেটে সে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তাঁর মতো ক্রিকেটার বাংলাদেশের জন্য উপকারী হয়েছে।’ বর্তমান বিশ্বের যারা অফস্পিনার হিসেবে প্রতিপক্ষকে নাজেহাল করছেন তাঁদের নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম, পাকিস্তানের সাঈদ আজমল ও শহীদ আফ্রিদি, বাংলাদেশের শাকিব এবং ভারতের হরভজন সিং ও রবিচন্দ্রন আশ্বিনের ভ‚য়সী প্রশংসা করেন তিনি। তাঁর মতে, আজমল বর্তমানে বিশ্বের সেরা অফস্পিনার। আর আফ্রিদি ও শাকিব ওয়ানডে ক্রিকেটে প্রতিপক্ষের জন্য হুমকি¯ স্বরূপ।

ফাগুনের হাওয়া বিপিএল মাঠেও

ঋতু বিবর্তনের পালায় গতকাল ছিল ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। কবির ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বাংলার প্রকৃতিতে ফাগুনের যে আগুন ছড়িয়েছে, তার পরশ ছুঁয়ে গেছে মানুষের মাঝেও। মাঘের হাড় কাঁপনো শীত (যদিও শেষ কদিন তেমন শীত ছিল না ঢাকা শহরে) সরিয়ে প্রকৃতিও সেজেছে নতুন সাজে। একদিন পর (আজ ১৪ ফেব্র“য়ারি) আবার ভ্যালেনটাইন ডে। অন্যান্য বছরের মতো এ বছরও বসন্তের প্রথম দিনে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন সব বয়স, পেশা ও শ্রেণীর মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীরা দিনটিকে পালন করছেন নানা আঙ্গিকে। বসন্তের প্রথম দিনে যেন তাদের হারিয়ে যেতে নেই মানা। তরুণী ও রমণীরা বাসন্তী রং শাড়ি পরে, খোঁপায় গাঁদা, গোলাপ ও পলাশ ফুলের মালা গুজে প্রিয়জনদের সঙ্গে বেড়াতে বের হন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগত প্রায় সব মহিলা দর্শকদের পরনেও ছিল উজ্জ্বল বর্ণের হলুদ রংয়ের পোশাকের আধিক্য। তবে বাদ যাননি টুর্নামেন্টের সম্প্রচারের দায়িত্বে থাকা চ্যানেল নাইনের উপস্থাপক নিউজিল্যান্ডের ড্যানি মরিশন ও উপস্থাপিকা ভারতের মডেল সিনা চৌহানও। প্রতিদিন মরিশন জিনস ও শার্ট এবং সিনা বেশিরভাগ ক্ষেত্রে স্কাট পরে পর্দায় হাজির হলেও, গতকাল মরিশন গেরুয়া রঙ্গের পাঞ্জাবি এবং সিনা হলুদ শাড়ি ও তার সঙ্গে ম্যাচিং করে ফিরোজা কালারের ব্লাউজ এবং সম্পূর্ণ দেশীয় তৈরি গহনা পরে পর্দায় হাজির হন। এমনকি দেশীয় ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীও নিত্যকার সুট বাদ দিয়ে হলুদ পাঞ্জাবি পরে আসেন ধারাভাষ্য দিতে।

2.12.2012

রোববার দুই জায়ান্টের লড়াই

বিপিএল’র প্রথম দিন চিটাগং কিংস হারিয়েছে দুরন্ত রাজশাহীকে। আর দ্বিতীয় দিন খুলনা রয়েল বেঙ্গলস হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েরসকে। রোববার এই দুই দলই একে অন্যের প্রতিপক্ষ। দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উভয় দলের ধন্দুমার ক্রিকেট দেখতে পাবেন দর্শকরা। চিটাগংয়ের কোচ খালেদ মাহমুদ সুজন প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজেদের দলকে তুলে ধরেছেন,‘প্রতিটি দলই অনেক ভালো। এখানে কাউকে দুর্বলভাবে নেওয়ার কোন সুযোগ নেই। খুলনায় সাকিব আছে, নাসির আছে। দেশি-বিদেশি মিলিয়ে তারা অনেক ভালো দল। আমাদের দলটাও অনেক ভালো। আর প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আশা করছি অনেক ভালো একটা ক্রিকেট দেখতে পারবে সবাই।’
চিটাগংয়ের বিদেশিদের চেয়ে দেশের খেলোয়াড়দের ফর্ম ভালো। যদিও তামিম ইকবাল এখনও নামের প্রতি সুবিচার করতে পারেননি। কোচ আশা করেন পরের ম্যাচে স্বরূপে দেখা যাবে তাকে, ‘মুত্তিয়া মুরালিধরন, ডোয়াইন ব্রাভো সেভাবে খেলার মধ্যে ছিলেন না। তামিম স্বরূপে নেই। প্রথম দিকে আমরা রান পাইনি। এছাড়া বোলিং ও ফিল্ডিং নিয়ে আরেকটু কাজ করতে হবে আমাদের। অন্যদিকে সনাথ ও গিবস এখন সেভাবে খেলার মধ্যে নেই। কিন্তু তারা অবশ্যই প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। আর চন্দরপল খেলার মধ্যেও আছে এবং সে অভিজ্ঞ ক্রিকেটার, আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডার থাকায় সবমিলিয়ে বেশ শক্তিশালি দল তারা (খুলনা রয়েল বেঙ্গলস)। তবে আমরা যদি মাঠে পারফরমেন্স করতে পারি এবং নিজেদের শৃঙ্খলা ধরে রাখতে পারি তাহলে তাদের হারানোটা কঠিন কিছু হবে না।’
খুলনার অধিনায়কও আশা করেন সেরা ক্রিকেট খেলতে পারলে জয়ের ধারাবাহিকতা থাকবে। অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাখ্যাটা অন্যরকম,‘টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল ছোট দলের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে তারাই জিতবে। ভালো দিক হলো প্রথম ম্যাচে জিতেছি। তারাও জিতেছে। জিততে হলে শেষপর্যন্ত লড়াই করতে হবে।’
খুলনার প্লাস পয়েন্ট তাদের স্থানীয় চার ক্রিকেটার তুলনামূলক বেশি ভালো। সাকিব আল হাসান, নাসির হোসেন অলরাউন্ডার। শফিউল এবং আব্দুর রাজ্জাক বোলিংয়ের পাশাপাশি সøগ ওভারে ব্যাটিংটাও খারাপ করেন না। সেখানে চিটাগংয়ের তামিম, ফরহাদ রেজা এবং মাহমুদউল্লাহ ছাড়া বড় ইনিংস খেলার মতো একজনই আছেন ফয়সাল হোসেন ডিকেন্স। রোববার দুই দলের খেলায় জমপেশ লড়াই আশা করতেই পারেন দর্শকরা।

খবরঃ ক্যাপিটাল নিউজ ২৪

2.11.2012

এখন আমার ভাবনায় শুধুই বরিশাল বার্নার্স: গেইল

অনেক দিন ধরেই তিনি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে উপেক্ষিত। তবে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে নিয়মিত ব্যাট হাতে নামছেন ক্রিস গেইল। যেখানেই খেলুন না কেন, তার ব্যাটের তান্ডবে প্রতিপক্ষ বোলারদের একেবারে অসহায় অবস্থা। শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে যেমন সিলেট রয়্যালসের বোলারদের নামিয়ে আনলেন সাধারণ স্তরে। অসাধারণ ইনিংস খেলে মাঠ থেকে বেরিয়ে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে বিপিএল, টি-টোয়েন্টি ক্রিকেটসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বললেন গেইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বিপিএল বাংলাদেশের তরুণদের জন্য কতটা উপকারে আসবে? তাদের প্রতি আপনার পরামর্শ কী?

ক্রিস গেইল: বিপিএল অবশ্যই বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য অনেক কিছু শেখার বড় মঞ্চ। অনেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা এই টুর্নামেন্টে খেলতে এসেছেন। তাদের কাছ থেকে তরুণদের অনেক কিছু শেখার আছে। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে কথা বললে তরুণরা নিজেদের দুর্বলতা ও শক্তির দিকগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন। টি-টোয়েন্টিতে আপনার লক্ষ্য কী?

গেইল: আমি অবশ্যই এখানে থেমে থাকতে চাই না। টি-টোয়েন্টিতে যত বেশি সম্ভব রান করতে চাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: টি-টোয়েন্টিতে আপনার অনেকগুলো বড় ইনিংস রয়েছে। এই ইনিংস গুলো কিভাবে গড়ে তুলেছেন?

গেইল: যে কোনো ইনিংস গড়তে মনঃসংযোগ অত্যন্ত জরুরি। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। ফিল্ডিংয়ে বাধ্যবাধকতা থাকায় এ সময় দ্রুত রান করার সুযোগ পাওয়া যায়। অবশ্য ঝুঁকিপূর্ণ শটও খেলতে হয়। মাঝের ওভারগুলোতে ক্রিজে টিকে থেকে রান করাই বেশি গুরুত্বপূর্ণ। এ সময়ে এক-দুইয়ের ওপর নির্ভর করা এবং শেষ দিকে আবারো আক্রমণাত্মক হলেই বড় ইনিংস খেলা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার এত চাহিদার পেছনে রহস্য কি?

গেইল: আমি সব সময় নিজের সহজাত ক্রিকেট খেলতে পছন্দ করি। এটাই হয়তো কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: সিলেট রয়্যালস অধিনায়ক পিটার ট্রেগো বলেছেন, এই মুহূর্তে পৃথিবীর সব ক্লাবই আপনাকে তাদের দলে চায়। এটাকে কিভাবে দেখছেন?

গেইল: নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণাদায়ী মন্তব্য। এই ফরম্যাটটা আমি ভীষণ উপভোগ করি। এর আগে আইপিএল এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগব্যাশে ভালো করেছি। সেটাই হয়তো আমাকে দলে নিতে চাওয়ার কারণ। তবে এই মুহূর্তে আমি বরিশাল র্বার্নার্সের খেলোয়াড়। এখন আমার ভাবনা শুধু বরিশাল বার্নার্সকে ঘিরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: গত বিশ্বকাপে গ্যালারি দর্শকে পরিপূর্ণ ছিলো। অথচ বিপিএলের উদ্বোধনী দিনে গ্যালারি অনেকটাই ফাঁকা। এতে কি আপনি বিস্মিত?

গেইল: বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। প্রথম দিন বলে হয়তো তেমন দর্শক আসেনি। তবে আমি মনে করি বিপিএল একটা দারুণ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আশা করি পরের ম্যাচগুলোতে অনেক দর্শক মাঠে আসবেন। 


খবরঃ বিডিনিউজ ২৪

বিপিএল স্পট ফিক্সিং: অভিযোগ তদন্তে কমিটি গঠন

খবরটোয়েন্টিফোর.কম: বাংলাদেশে প্রিমিয়ার লীগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেতৃত্বে এই কমিটির অন্য সদস্যরা হলেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর এবং বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটসের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অভিযোগ করেন তাকে সাবেক এক ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন।

খবরঃ খবর ২৪

বিপিএল খেলতে স্যামির অনাগ্রহ

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম আসরে খেলার ব্যাপারে নিজের অনাগ্রহ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। বাংলাদেশ প্রিমিয়ার লীগে ৫৫ হাজার ডলারে সিলেট রয়্যালস স্যামিকে নিলামে কিনে নিয়েছিল।
এ প্রসঙ্গে স্যামি জানিয়েছেন, আগামী মাস থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সাথে যুক্ত হতে পেরে তিনি আয়োজকদের কাছে কৃতজ্ঞ কিন্তু নিজ দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্ণামেন্টকেই তিনি সর্বাগ্রে প্রাধান্য দিতে চান।
স্যামি বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে অন্য দেশে খেলার প্রস্তাব পেয়ে সত্যিই আমি কৃতজ্ঞ ও গর্বিত। বিষয়টি নিয়ে আমি আমার পরিবারের সাথে আলোচনা করেছি। এ ব্যাপারে আমি অনেক চিন্তাও করেছি। কিন্তু সবকিছু বিবেচনা করে আমি বিপিএল কর্তৃপক্ষ এবং সিলেট রয়্যালসকে এই মুহূর্তে প্রস্তাবটি গ্রহণ করতে না পারার বিষয়টি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছি। ক্রিকেট পাগল বাংলাদেশী সমর্থকদের সামনে খেলতে পারাটা আমি খুব উপভোগ করি। কিন্তু বিপিএল এর সূচী চলাকালীন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের রিজিওনাল ৪ দিনের টুর্নামেন্ট থাকায় আমার পক্ষে খেলা সম্ভব নয়।’
এছাড়া মার্চ মাসের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে অস্ট্রেলিয়া। এটা আমাদের জন্য অবশ্যই বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং সিরিজ। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরবে সামনে রেখে আমার জন্য ৪ দিনের টুর্নামেন্টে অংশগ্রহণ করাটাই ভাল হবে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতিটাও যথার্থ এবং পরিপূর্ণ হবে।’

খবরঃ বাংলাটাইমস ২৪

2.10.2012

বিপিএল’র ব্যাটে-বলে লড়াই শুরু হচ্ছে আজ

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ব্যাটে-বলে লড়াই। ছয়টি বিভাগীয় দলকে নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যাট-বলের এই লড়াই চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বরিশাল বার্নার্স ও সিলেট রয়েল বেঙ্গলস। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলের সিডিউলে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের অপর ম্যাচে দুরন্ত রাজশাহী খেলবে চট্টগ্রাম কিংস-এর বিপক্ষে সন্ধ্যা ৬-৩০টায়। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় হবে ১৪টি ম্যাচ। এরপর ১৮ ফেব্রুয়ারি থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হবে বিপিএলের পরের ম্যাচগুলো। চট্টগ্রামে ম্যাচ হবে মোট ৮টি। ২৪-২৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের শেষ আটটি ম্যাচ হবে ঢাকা। ২৮ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল এবং ২৯ ফেব্রুয়ারি হবে বিপিএল’র ফাইনাল।

2.09.2012

বিপিএলে বিদেশীদের ২৫ ও দেশীয় খেলোয়াড়দের ১০ ভাগ হারে কর দিতে হবে

বিপিএলে খেলোয়াড়দের যে পরিমাণ অর্থ প্রদানের চুক্তি করা হয়েছে অই অর্থ থেকে বিদেশীদের ক্ষেত্রে ২৫ শতাংশ এবং দেশীয় খেলোয়াড়দের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর আদায় করা হবে। মনিটরিং কমিটির সদস্য এবং বিসিএস একাডেমীর মহাপরিচালক মেকতাফ উদ্দিন খান সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয় বহুল এবং জমজমাট টি২০ ক্রিকেট টুর্ণামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ। ইতোমধ্যে এই টুর্ণামেন্টে আর্থিক লেনদেন এবং এর থেকে সরকারী রাজস্ব আদায়ের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার বিপিএল সংক্রান্ত কর কর্তন মনিটরিং কমিটির বৈঠকে এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক কর পরিদর্শন দপ্তরের মহাপরিচালক কানন কুমার রায়।

তিনি বলেন, রাজস্ব বোর্ডের নীতিমালার অনুসরনের মাধ্যমে বিপিএল’র যে সব খাত করের আওতায় রয়েছে সেসব খাত গুলো থেকে আয়কর কর্তন নিশ্চিত কারার লক্ষ্যে তারা কার্যক্রম শুরু করেছে।

কানন বলেন, খেলোয়াড় নিলাম, টিকেট বিক্রি এবং বিভিন্ন স্পন্সর চুক্তির মাধ্যমে যে সব আর্র্থিক লেনদেনের ঘটনা ঘটেছে বা ঘটবে সে সব চুক্তির কাগজ পত্র ইতোমধ্যে সংগ্রহ করতে শুরু করেছে রাজস্ব বোর্ড। সবগুলো নথিপত্র সংগ্রহের পর যে সব খাত থেকে সরকারী রাজস্ব আদায়ের নিয়ম রয়েছে সে সব খাত থেকে সুনির্দিষ্ট নিয়মেই কর কর্তন করা হবে।

উদাহারণ হিসেবে তিনি বলেন, ইতোমধ্যে বিপিএলের জন্য খেলোয়াড় নিলাম, স্পন্সর চুক্তি এবং টিকেট বিক্রির চুক্তি সম্পন্ন সম্পন্ন হয়েছে। এসব খাতে যে সব অর্থ আদান প্রদানের কথা হয়েছে সে সব অর্থ থেকেই সুনির্দ্দিষ্ট হারে রাজস্ব কর্তন করা হবে।

এদিকে বিপিএল সংক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর এ বিষয়ে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন যে, বাংলাদেশের ইতিহাসে ক্রিড়াঙ্গনে এরকম বড় অংকের আর্থিক লেনদেন ঘটেছে।

সর্বশেষ বিশ্বসেরা ফুটবল তারকা মেসিকে বাংলাদেশে আনার সময়ও প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এসব ক্ষেত্রে এনবিআর কি পরিমাণ কর কর্তন করেছে তা আমার জানা নেই। সরকার যদি সব ক্ষেত্রে কর কর্তনের ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমিও স্বাগত জানাই।

তবে শুধুমাত্র বিপিএলের জন্যই যদি এমন সিদ্ধান্ত নেয়া হয় তাহলে তা হবে দু:খজনক।

খবরঃ সংবাদ ২৪

বিপিএলের বাতাসে স্পট ফিক্সিংয়ের বিষ!

উদ্বোধনী অনুষ্ঠানের আলোয় এখনো আলোকিত হয়নি বিপিএল। এর আগেই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাতাসে ঢুকে পড়েছে স্পট ফিক্সিংয়ের বিষ। খেলোয়াড়দের কানে পড়ে দেওয়া হচ্ছে স্পট ফিক্সিংয়ের মন্ত্র।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিপিএল সামনে রেখে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার। পরশু দলের অনুশীলন শেষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ড্রেসিংরুমে এই প্রস্তাব পান মাশরাফি। সাবেক ওই ক্রিকেটার মাশরাফিকে বলেন, বিপিএলে বন্ধুরা মিলে বাজি ধরাধরি করবেন। সেখানে অনেক বড় বড় ব্যবসায়ীও আছেন। মাশরাফি চাইলে এর অংশ হতে পারেন। শুধু আগে থেকে বলে দিতে হবে, কোন ম্যাচে মাশরাফি কোন সানগ্লাস পরে খেলবেন, কখন ক্যাপ পরবেন ইত্যাদি। বিনিময়ে তাঁকে দেওয়া হবে বাজির টাকার ১৫ থেকে ২০ শতাংশ। মাশরাফি তাতে রাজি তো হনইনি, উল্টো কিছু অপমানজনক কথাই শুনিয়ে দিয়েছেন তাঁকে। সাবেক ওই ক্রিকেটার তখন ভুল দরজায় কড়া নেড়েছেন বুঝতে পেরে মাশরাফির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করেন। কাল এ ব্যাপারে জানতে চাইলে মাশরাফি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সূত্র নিশ্চিত করেছে, পরশু অনুশীলন শেষে জাতীয় দলের সাবেক তিন-চারজন খেলোয়াড়কে ঢাকার ড্রেসিংরুমে দেখা গেছে। তাঁদের মধ্যে মাশরাফিকে প্রস্তাব দেওয়া সাবেক ক্রিকেটারটি আলাদা করে কথা বলেছেন ঢাকার দুই বাঁহাতি স্পিনারের সঙ্গেও।
সংবাদমাধ্যমে কথা না বললেও সূত্র জানিয়েছে, স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গেই ঢাকা গ্ল্যাডিয়টর্সের ম্যানেজমেন্টকে জানিয়েছেন মাশরাফি। মাশরাফির ভয়, দলের অন্য খেলোয়াড়েরা না আবার এই ফাঁদে পা দেন! দু-এক ম্যাচ পর যদি মনে হয় দলের খেলোয়াড়েরা ফিক্সিংয়ে সম্পৃক্ত হয়ে পড়ছেন, তাহলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন বলেও জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষকে। এরপর মালিকপক্ষের সঙ্গে ঢাকার টিম ম্যানেজমেন্ট এ নিয়ে আলোচনাও করেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দলের উপদেষ্টা হাবিবুল বাশার। ফ্র্যাঞ্চাইজির পরিচালক শিহাব হোসেন চৌধুরী ফোন ধরেননি। আর ম্যানেজার শফিকুল হক বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু শুনিনি।’ তবে আজ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে পারে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
তাতে কী? বিপিএল নিয়ে যে আশঙ্কাটা ছিল, সেটা তো পাখা মেলে দিয়েছে এর মধ্যেই! গুঞ্জন আছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অনেক ক্রিকেটারের কাছেই পৌঁছে গেছে স্পট ফিক্সিংয়ের হরেক রকম ‘অফার’। সেই ‘অফার’ যাচ্ছে কখনো সাবেক ক্রিকেটার, কখনো বা ক্রিকেট-সংশ্লিষ্ট অন্য কারও মাধ্যমে। মাশরাফির মতো সবাই-ই কি আর ‘না’ বলছেন তাঁদের!

2.08.2012

প্রস্তুত বিপিএলের মহামঞ্চ

ভাষার মাসের এ ক্যালেন্ডারে গেলবার থেকেই ঠেসেঠুসে জায়গা করে নিয়েছে ক্রিকেট। গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপের মহাযজ্ঞ হয়েছিল এই বঙ্গদেশে। রাত জেগে টিকিটের লাইনে দাঁড়িয়ে থেকে বিশ্ব ক্রিকেটে একটা উন্মাদনার বার্তা পেঁৗছে দিয়েছিল ক্রিকেটপ্রেমী বাংলাদেশিরা। এবারও তেমন একটা মহোৎসব হতে যাচ্ছে দেশে। ৯ ফেব্রুয়ারি থেকে ঢাকার মাঠে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ক্রোড়পতি লীগ বিপিএল টি২০। যেখানে নিখাদ ক্রিকেটের সঙ্গে করপোরেট আর বলিউডের ত্রিবেণী সঙ্গম ঘটতে চলেছে।
সাকিব, তামিম, গেইল, আফ্রিদি, জয়সুরিয়াদের সঙ্গে এ আসরকে মায়াবী করতে আসছেন বিপাশা বসু, মালাইকা অরোরারা। টি২০ ক্রিকেটের এ রক অ্যান্ড রোলের আগমনী ধ্বনি কানে আসতে শুরু করেছে। মিরপুরে গিবস, জয়সুরিয়াদের ব্যাট-বলের ঠোকাঠুকির শব্দ মিশে যাচ্ছে উদ্বোধনী মঞ্চ তৈরি করতে আসা ভারতীয় কলাকুশলীদের হাতুড়ির আওয়াজে। তারকা ক্রিকেটারদের পাশাপাশি ঢাকায় আসতে শুরু করেছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা। বিপিএলে সতর্ক দৃষ্টি রাখতে আইসিসির দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিও আসছেন ঢাকায়। বিপিএলের উত্তাপটা অবশ্য বিশ্বকাপের মতো জ্বর ছড়ায়নি। টিকিটের আগুন মূল্য, অবশ্যই এর অন্যতম কারণ। 'উদ্বোধনী অনুষ্ঠানের এক হাজার টিকিট বিক্রি প্রায় শেষ। আজকালের মধ্যে হয়তো বাকিগুলোও বিক্রি হয়ে যাবে। টিকিটের মূল্য একটু বেশি হওয়ার কারণেই হয়তো বিশ্বকাপের মতো লাইন নেই। মানুষের উৎসাহ আছে বিপিএলে।' ঢাকা ব্যাংকের ধানমণ্ডি শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাবি্বর আহমেদের বিশ্বাস, ১০ ফেব্রুয়ারি মাঠে ম্যাচ গড়ালে টিকিটের চাহিদা বেড়ে যাবে।
নূ্যনতম ৫০০ টাকা খরচ করে এক টিকিটে দুটি ম্যাচ দেখার শখ অনেকের থাকলেও, সাধ্যের বাইরেও তা অনেকেরই। উদ্বোধনী অনুষ্ঠানে বাপ্পি লাহিড়ীর গান, ঋতুপর্ণ সেনগুপ্তের নাচ কিংবা হিলিয়াম বেলুনের ঝলক দেখার জন্য নূ্যনতম ১০০০ টাকাও মধ্যবিত্তের বাজেটের বাইরে বাড়তি খরচ। 'টিকিটের মূল্য একটু বেশিই হয়ে গেছে। এখানে ক্রিকেটের সঙ্গে বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে। মূল্যটা এ জন্যই বেশি। এরপরও আমরা আশাবাদী ভরা গ্যালারি নিয়েই বিপিএল শুরু হবে।' বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুরও বিশ্বাস, ১০ থেকে ২৯ ফেব্রুয়ারি দেশের ক্রিকেট বুঁদ হয়ে থাকবে বিপিএলে। জৌলুসে বিশ্বকাপের সমান না হলেও, আকর্ষণে কম যাবে না বিপিএল। সামাজিক ওয়েবসাইট ফেসবুক আর টুইটারে বিপিএল সমর্থক গোষ্ঠীর মধ্যে এসব নিয়েই আলোচনা হচ্ছে। কৌতূহলী সবাই জানতে চাইছে গেইল কবে আসবেন, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মাঠে এসে কী করবেন? সবক'টা কৌতূহলের বর্ণনা এক করলেই জলপ্রপাতের মতো বিপিএলের আগমনী অনুভব করা যায়।
তারকায় ভরা দল
ভারতের আইপিএল দেখা দর্শকদের কাছে বিপিএলটা অনুকরণীয় মনে হতে পারে। বিপিএল আয়োজকরা অবশ্য বলছেন, খেলাধুলায় ফ্রাঞ্চাইজি মডেল বেশ পুরনো। যুক্তরাষ্ট্রে বাস্কেটবল লীগে এ মডেল সফলতা পেয়েছে অনেক আগে থেকেই। আইপিএল দেখা দর্শকদের কাছে তাই গুণ ও মানের গ্যারান্টি দিচ্ছে বিপিএল। ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, সনাথ জয়সুরিয়া, স্কট স্টাইরিশের মতো বিশ্বতারকাদের নিলাম বাজারে উচ্চমূল্যে কিনে নিয়ে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিরাও দেখিয়ে দিয়েছেন, এখানে ক্রিকেটের কদর নেহাত কম নয়। দক্ষিণের দল খুলনা রয়েল বেঙ্গলস দেশীয় তারকা সাকিব, নাসিরদের পাশাপাশি বিদেশি তারকা ভিড়িয়েছে জয়সুরিয়া, হার্শেল গিবস, চন্দরপল, ফিদেল অ্যাডওয়ার্ডকে। তবে সবচেয়ে বেশি ৭ লাখ ডলারে ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্স কিনে নিয়েছে বুম বুম শহিদ আফ্রিদি, সাইদ আজমল, কিয়েরন পোলার্ডদের। দল সাজাতে গিয়ে দক্ষিণের বরিশাল বার্নার্স কিনেছে ক্রিস গেইলের মতো নন্দিত টি২০ তারকাকে। গেইলের পাশাপাশি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্রাড হজও রয়েছেন বরিশালে। রাজশাহীর ফ্রাঞ্চাইজিতে আছেন পাকিস্তানের আবদুল রাজ্জাক এবং ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের মতো তারকা। সিলেট রয়্যালসের হয়ে বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের সোহেল তানভীর আর কামরান আকমলরা। চট্টগ্রাম কিংসে তামিমের সঙ্গে তারকা দ্যুতি ছড়াতে আসছেন মুত্তিয়া মুরালিধরন। তাই ধারে এবং ভারে কোনো অংশেই আইপিএলের চেয়ে কম যাবে না বিপিএল।
দেখা যাবে চ্যানেল নাইন ও ইএসপিএনে
বিপিএল আসায় উপমহাদেশের একচেটিয়া বাজার হারানোর ভয় আছে ভারতেরও। খোদ সৌরভ গাঙ্গুলি বলেছেন, তাকে বিপিএলে আসার অনুমতি দেয়নি ভারতীয় বোর্ড। এমনকি কোনো ক্রিকেটারকে নিলামেও ছাড়েনি। কেননা এরই মধ্যে দেশীয় গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ্বেও আগ্রহ সৃষ্টি করেছে বিপিএল। ইএসপিএন-স্টার স্পোর্টস বাংলাদেশের বাইরে বিপিএল দেখানোর স্বত্ব কিনে নিয়েছে। যদিও বাংলাদেশে বিপিএল সম্প্রচার স্বত্ব পেয়েছে চ্যানেল নাইন। মাথার ওপর স্পাইডার ক্যামেরার মতো আধুনিক সব ক্যামেরা বিপিএলে আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি মিরপুরে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে হবে আসরের পরের অংশ। শেষ অংশ ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি ফের মিরপুরে ফিরে আসবে ম্যাচগুলো। দুপুর ২টায় শুরু হবে প্রথম ম্যাচ, মাঝে বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ।
উদ্বোধনী অনুষ্ঠানের চমক
দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরোয়া ক্রিকেটেরও তেমনই এক ইতিহাসে সাক্ষী থাকতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান।
৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন। ভাষা আন্দোলনের ঐতিহাসিক কিছু মুহূর্ত তুলে ধরে শুরু হবে অনুষ্ঠান। এরপরই একে একে মঞ্চে আসবেন বলিউড আর ঢালিউড তারকারা। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অ্যারোরাদের সঙ্গে নাচবেন দেশীয় শিল্পী নিপা, শিবলি। ঢালিউড তারকার মধ্যে থাকছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। ভারতের বাপ্পি লাহিড়ীর সঙ্গে গাইবেন আইয়ুব বাচ্চু। চমকের তালিকা আরও লম্বা, যেটা এখনই বলতে রাজি হননি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।

খবরঃ সমকাল

 

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কাল

আগামীকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় তিন ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের আসর। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।
খেলা ১০ ফেব্রুয়ারি শুরু হলেও তার আগের সন্ধ্যায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই আলো ছড়াতে শুরু করবে বিপিএল। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। একুশে ফেব্রুয়ারি সামনে রেখে বিশেষ পর্ব ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে অংশ নেবেন বলিউড তারকারা।
বলিউড তারকা বিপাশা বসু, মালাইকা অরোরা ও ঋতুপর্ণার সঙ্গে থাকবেন বাংলাদেশের শাকিব খান, অপু বিশ্বাস, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। যৌথ অংশগ্রহণ থাকবে সংগীতানুষ্ঠানেও। ভারতের শান ও বাপ্পী লাহিড়ীর সঙ্গে থাকবে বাংলাদেশের আইয়ুব বাচ্চু, মিলা ও ব্যান্ড মাইলস।
লেজার ও অ্যাক্রোব্যাটিক শোও থাকছে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে। ঢাকা ব্যাংকের ঢাকার ১০টি শাখায় সোমবার থেকেই উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার টাকা।
তবে আলো ঝলমল উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ক্ষণগণনা শুরুর পাশাপাশি নানা হ্যাপাও সামলাতে হচ্ছে বিপিএল কর্তৃপক্ষকে। বোর্ড সূত্রে জানা গেছে, প্রিমিয়ার লিগ ক্লাব সমিতির প্যাডে বিসিবি সভাপতির কাছে একটি চিঠি দেওয়া হয়েছে কিছু ক্লাবের পক্ষ থেকে। চিঠির বিষয়বস-ু, ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ যেসব দেশি-বিদেশি ক্রিকেটার বিপিএলে খেলবেন, ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে তাঁদের প্রাপ্ত অর্থের ন্যূনতম ২৫ শতাংশ দিতে হবে যাঁর যাঁর ক্লাবকে। ক্লাব থেকে নিতে হবে ছাড়পত্রও। এ ছাড়া বিপিএল থেকে বোর্ডের আয়ের ২৫ শতাংশ ঢাকা মহানগরসহ সারা দেশের ক্লাবগুলোকে দেওয়ারও দাবি জানানো হয়েছে চিঠিতে। আজকের মধ্যেই এসব ব্যাপারে ইতিবাচক সিদ্ধান- না নিলে আইনি পথে যাওয়ার হুমকি দিয়েছে ক্লাবগুলো। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও ঢাকার বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা বিপিএল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিপিএল কিছু লোকের অর্থ লোপাটের মঞ্চ, করা হয়েছে এমন অভিযোগ।
ক্লাব সমিতির চিঠির ব্যাপারে জানতে চাইলে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘তাঁরা বোর্ড সভাপতি বরাবর চিঠি দিয়েছেন। আমরা আগে আলাপ-আলোচনা করে দেখব, এসব দাবি কতটা যৌক্তিক।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা অবশ্য এর মধ্যেই দ্বিমত পোষণ করেছেন ক্লাব সমিতির দেওয়া চিঠির ব্যাপারে, ‘খেলোয়াড়দের আয় থেকে ২৫ শতাংশ টাকা দাবি করাটা ঠিক হয়নি। তবে হ্যাঁ, দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ক্লাবগুলোকে কিছু দেওয়া হলে ভালো।’

বি পি এল টুকিটাকি

সেরা খেলোয়াড় পাবেন গাড়ি
বিপিএল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ১৫০০ সিসি গাড়ি ও ফাইনালের সেরা খেলোয়াড় পাবে মোটরসাইকেল। গতকাল বিকালে বিপিএল থেকে এই ঘোষণা করা হয়। ব্র্র্যান্ড নিউ হোন্ডা সিটি ১.৫ এল পুরস্কার হিসেবে দেয়া একটি চুক্তিও আজ হয়েছে বিপিএলের সঙ্গে। আর এই চুক্তি হয়েছে হোন্ডা অটোমোবাইলের বাংলাদেশী অথরাইজড কোম্পানি ডিএইচএস মটরস’র সঙ্গে। মিরপুরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গেম অনের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিইও সৈয়দ জাকারিয়া জুফরি এবং ডিএইচএস মটরস’র পক্ষে চেয়ারম্যান ওবায়েদ নিজাম।

৯ আম্পায়ারের ২ জন বিদেশী
বিপিএল প্রথম আসরে মাঠে আম্পায়ারের দায়িত্বপালন করবেন সাত দেশী আম্পায়ারের সঙ্গে দুই বিদেশী আম্পায়ার। ম্যাচ  রেফারির দায়িত্বপালন করবেন মাইক প্রক্টর ও বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিসিবির আম্পায়ার কমিটির ম্যানেজার জামাল বাবু মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছেন। বিদেশী আম্পায়ার দু’জন হলেন ডেভিড অর্চার্ড এবং অন্যজন  জেমি লয়েড। দেশী আম্পায়ার হলেন, এনামুল হক মনি, আনিসুর রহমান, শরফুদৌলা ইবনে শহীদ সৈকত, গোলাম  মোস্তাদির লিটু, গাজী  সোহেল, তানভীর ও মাসুদুর রহমান মুকুল।

দুর্নীতি ও নিরাপত্তা পর্যবেক্ষক আসছেন
দুর্নীতি ও নিরাপত্তা ইউনিটের দুই সদস্য বিপিএল পর্যবেক্ষণ করতে ঢাকায় আসবেন। এই দুই সদস্য হলেন- ডেভিড বেইলি ও হাওয়ার্ড বিয়ার। এছাড়া আসছেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার পর্যবেক্ষক এডওয়ার্ড টনটার্ড।

খবরঃ মানবজমিন 

বিপিএল খেলার নিয়মাবলি তৈরি হয়নি!

দুই দিন পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। অথচ খেলার নিয়মাবলি এখনও তৈরি হয়নি।

যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের দাবি খেলার নিয়মাবলি তৈরি হয়ে আছে,‘ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজার সাব্বির খানের ওপর দায়িত্ব দেওয়া আছে। সে সব তৈরিও করেছে। ম্যাচরেফারিদের কাছে কালই (বুধবার) তা দেওয়া হবে।’

আসল খবর হলো খেলার নিয়মাবলি (প্লেয়িং কন্ডিশন) তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিলো জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের ওপর। মঙ্গলবার পর্যন্ত তিনি কোনকিছু করেননি। সাব্বির খানও বিপিএলের নিয়মাবলি নিয়ে কাজ করেননি। তাহলে ওই কাজটি করবে কে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে ফ্রেঞ্চাইজি দলগুলোর জার্সিও চূড়ান্ত করা হয়নি। যে যার মতো করে খেলার পোশাক তৈরি করে নিচ্ছে। শেষপর্যন্ত না হযবরল লেগে যায়।

খবরঃ বাংলানিউজ ২৪ 

2.07.2012

খুলনা রয়েল বেঙ্গলসের অনুশীলনে জয়াসুরিয়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি হিসেবে মঙ্গলবার রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বারের মতো অনুশীলন করে খুলনা রয়েল বেঙ্গলস। অনুশীলনে উপস্থিত ছিলেন খুলনার তিন তারকা ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া, হার্শেল গিবস ও শিবনারায়ণ চন্দরপল। ছিলেন আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েনও।

বাংলাদেশের তারকাদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম এবং শাহাদাত হোসেন রাজিবকেও প্রথম দিনের অনুশীলনে পেয়েছেন খুলনা রয়েল বেঙ্গলসের প্রধান কোচ রবিন সিং।

ওয়ানডে ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান জয়াসুরিয়া খুব বেশি টি-টোয়েন্টি খেলেননি। তবে নিজের সহজাত ব্যাটিংয়ের কারণে ২০ ওভারের ক্রিকেটকে অচেনা বলেও মনে হয় না শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।

তিনি বলেন, “আমি আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। বিপিএলের জন্য আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছি। এই টুর্নামেন্টে নিজের স্বাভাবিক খেলা খেলতে চাই।”

বাংলাদেশে এসে গিবস রোমাঞ্চিত। তিনি বলেন, “বিপিএল থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।”

শুধু ক্রিকেটাররা নন, এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটও দারুণ লাভবান হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এই উদ্বোধনী ব্যাটসম্যান। তিনি বলেন, “বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। তাদের দলটি তরুণদের নিয়ে গড়া। তারা যত খেলবে ততই ভালো করবে।”

“বিপিএলে তাদের শারীরিক-মানসিক অবস্থারও ভালো পরীক্ষা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই অভিজ্ঞতা তাদের কাজে আসবেই,” যোগ করেন গিবস।

খবরঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিপিএল নিয়ে অনিশ্চয়তা: ক্লাবগুলোর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম

ঘরোয়া ক্রিকেট লিগ বন্ধ হওয়া এবং আবার চালু হওয়া নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই ক্লাবগুলো জানিয়ে দিয়েছিল, লিগ শুরু না করলে বিপিএলে ক্লাবগুলো ক্রিকেটার ছাড়বে না। সমস্যার সমাধান হতে না হতেই আবারো বিপিএল নিয়ে নতুন করে জট সৃষ্টি হয়েছে।

এবার সত্যি সত্যিই বিপিএল গভর্নিং কাউন্সিল সমস্যায় পড়েছে। কারণ, ঘরোয়া ক্রিকেটের ১২ দলের মধ্যে তলানিতে থাকা সূর্যতরুণ ছাড়া বাকি দলগুলো একই প্লাটফর্মে দাঁড়িয়ে বিপিএল কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছে। ক্লাবগুলোর সঙ্গে এক মৌসুমের চুক্তির টাকার ২৫ শতাংশ যদি বিপিএল না দেয় তাহলে ক্লাবগুলো ক্রিকেটার ছাড়বে না।

১১টি ক্লাবের পক্ষ থেকে যৌথ স্বাক্ষরকৃত পত্রে বিপিএল গভর্নিং কাউন্সিলকে সোমবার বিকেলে এই আল্টিমেটাম দেয়া হয়েছে। এ তথ্য দিয়েছেন ভিক্টোরিয়ার ক্রিকেট কমিটির প্রধান লুৎফর রহমান বাদল।

তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘আমরা এক সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের বক্তব্যের পক্ষে সকলে এক সঙ্গে স্বাক্ষরকৃত পত্র বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে পাঠিয়ে দিয়েছি।

আমরা পত্রে উল্লেখ করেছি ৮ ফেব্রুয়ারির মধ্যে যদি বিপিএল আমাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা না করে তাহলে ঐদিনই আমরা আবারো নিজেদের মধ্যে আলোচনায় বসব। এবং আমরা আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব।’

অন্যদিকে, বিপিএলের কর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বিফল হতে হয়েছে। কোনো কর্মকর্তাই ফোন রিসিভ করেননি।

খোঁজ নিয়ে জানা যায়, বিপিএলের প্রধান কার্যালয়ে ক্লাবগুলোর আল্টিমেটামের চিঠি পৌঁছানোর পর থেকেই কর্তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং রাত পর্যন্ত চলে বিপিএলের সঙ্গে বিপিএলের স্বত্বাধিকার কিনে নেয়া গেম অনের পরিচালক অঞ্জন গাঙ্গুলীর রুদ্ধদ্বার বৈঠক। তবে বিপিএলের কোন সিদ্ধান্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।

খবরঃ বার্তা২৪ ডটনেট

বিপিএল’র উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু

সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট পাওয়া যাবে ঢাকা ব্যাঙ্কের দশটি শাখায়।



শাখাগুলো হলো ফরেন এক্সচেঞ্জ, বংশাল, ইমামগঞ্জ, ধানমন্ডি, গুলশান, বনানী, মহাখালী, মগবাজার, মিরপুর ও উত্তরা।



বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ভারত ও বাংলাদেশের চলচিত্র তারকারা। তারকাদের মধ্যে থাকবেন বিপাশা বসু, মালাইকা অরোরা খান, ঋতুপর্ণা সেনগুপ্ত, শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ, শাকিব খান ও অপু বিশ্বাস।

খবরঃ বার্তা ২৪



আরো থাকবেন ভারতের প্রখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ী ও সঙ্গীত শিল্পী শান। পাশাপাশি আইয়ুব বাচ্চু, মিলা ও মাইলসের অংশ গ্রহণও থাকবে।

শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকেটের দাম ২ হাজার টাকা। পূর্ব ও উত্তর স্ট্যান্ডের টিকেটের দাম একই।



আন্তর্জাতিক গ্যালারির টিকেট এক হাজার ও দক্ষিণ স্ট্যান্ডের টিকেট দেড় হাজার টাকায় পাওয়া যাবে। ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট বিক্রি হবে ৫ হাজার টাকায়। বিসিবি কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ১২ হাজার টাকা। বিসিবি কর্পোরেট লাউঞ্জের টিকেট ৮ হাজার টাকা।

হায় হায় ক্লাবগুলো বিপিএল ধ্বংস করার কি অপচেষ্টা করছে

হায় হায় বাংলাদেশের ক্লাবগুলো কি ক্রিকেট ধ্বংসের চেষ্টায় নেমেছে। ক্লাবগুলো বিপিএল এর অগ্রগতি থামানোর অপচেষ্টায় নেমেছে। আমার মনে হয় এর পিছনে কোন অশুভ শক্তির হাত রয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজন করতে গিয়ে অভিনব প্রতিরোধের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের কর্মকর্তারা একজোট হয়ে বিপিএল থেকে আয়কৃত অর্থের এক চতুর্থাংশ দাবি করেছে। ক্রিকেটারদের আয়েও ভাগ বসাতে চায় ক্লাবগুলো।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুরুল কাদের সাক্ষরিত সাদা কাগজে লেখা একটি চিঠি সোমবার বিসিবি সভাপতির হাতে পৌঁছায়। তাতে লেখা হয়েছে,‘বিপিএল থেকে ক্রিকেটারদের আয়ের ২৫ শতাংশ দিতে হবে ক্লাবগুলোকে। আর দেশের ক্রিকেট উন্নয়নে বিপিএল আয়োজন করে যে অর্থ আয় করবে তা থেকে ২৫ শতাংশ দিতে হবে ঢাকা মহানগর ও দেশের সকল জেলার ক্লাবকে। ৮ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুর কাছে ক্লাব কর্মকর্তাদের চিঠি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘বিসিবি সভাপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি-ই সিদ্ধান্ত দেবেন।’

ক্লাবের ব্যানারে এ ধরণের চিঠি দেওয়ার ক্ষমতা শেখ জামাল সভাপতির আছে কি না জানতে চাওয়ায় মঞ্জুরুল কাদের বলেন,‘অবশ্যই আছে। আমরা ক্লাব কর্মকর্তা। অনেক কষ্ট করে আমরা ক্লাব চালাই। দেশের ক্রিকেট আজ যেখানে দেখছেন তা ক্লাবের জন্যই। জাতীয় দলের খেলা ছাড়া কোন ক্রিকেটার অন্য কোথাও খেলতে পারবে না। আমরা বিদেশ থেকে খেলোয়াড় আনি অন্য ক্লাবকে টাকা দিয়ে। বিপিএলে খেলতে প্রত্যেক ক্রিকেটারকে নিজ নিজ ক্লাবকে আয়ের ২৫ শতাংশ দিতে হবে। বিসিবিকেও ২৫ শতাংশ দিতে হবে।’

ক্লাবগুলো যে অর্থ দাবি করছে সে বিষয়ে ক্রিকেটাররা এখনও কিছু জানেন না। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের খেলোয়াড় নাসির হোসেন ক্লাবের এমন দাবির কথা শুনে অবাক হয়েছেন,‘আমাদেরকে তো কিছু বলা হয়নি। আমরা কেন টাকা দেবো। তাদেরকে লিগের খেলা খেলে দিলেই তো হয়।’

ক্রিকেটারদের আয়ের একচতুর্থাংশ চাচ্ছে ক্লাব। আয়কর হিসেবে চলে যাবে ২৫ শতাংশ। বিপিএলে খেলাটাই এখন ক্রিকেটারদের জন্য অপরাধ হয়ে যাচ্ছে।

আসলে ক্লাব কর্মকর্তাদের ক্ষোভ অন্য খানে। বাকিটা মঞ্জুরুল কাদেরের মুখেই শোনা যাক,‘আমাদের খেলোয়াড়দেরকে নেওয়া হচ্ছে। অথচ আমাদের সঙ্গে সৌজন্য পর্যন্ত দেখায়নি বিসিবি। তাহলে কেন আমরা তাদেরকে ছাড়বো। বিপিএল হলে কয়েকজন কর্মকর্তার পকেট ভারি হবে। আমরা এই অর্থ লোপাট করতে দেবো না। একটি মহল দেশ থেকে ডলার পাচার করবে বিপিএলের মধ্যমে। বিপিএল করতে হলে আমাদেরকে অর্থ দিয়েই করতে হবে। তা না হলে মামলায় যাবো।’

মঞ্জুরুল কাদেরের কাছে জানতে চাওয়া হয়, আপনার বিরুদ্ধে সরকার বা বিসিবি মামলা করলে কি করবেন? তিনি বলেন,‘কেন করবে? আমরা রাষ্ট্রের কোন ক্ষতি করছি না। বিসিবির লোকজন যাতে লোপাট করতে না পারে সেই চেষ্টা করবো।’

এদিকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান উপস্থিত থাকবেন। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এবিষয়ে প্রচারও করা হয়েছে। চ্যানেল নাইন, ইএসপিএনের কাছে খেলা সম্প্রচার স্বত্ব বিক্রি করা হয়েছে। টাইটেল স্পন্সরসহ অনেক টাকা বিনিয়োগ হয়ে গেছে বিপিএলে। বিদেশি ক্রিকেটার, কোচ এবং কর্মকর্তারও বিপিএলে সম্পৃক্ত হয়ে গেছেন। এই মুহূর্তে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুরুল কাদেরের লিখিত হুমকিতে পন্ড হয়ে যেতে পারে সমস্ত চেষ্টা।

  সুত্রঃ বাংলানিউজ২৪.কম

2.06.2012

আফ্রিদি বিপিএলে খেলবেন না !

শহীদ আফ্রিদি নাকি এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন না।  রোববার পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।
বিপিএলের নিলামে আফ্রিদিকে সর্বোচ্চ সাত লাখ মার্কিন ডলার মূল্যে কিনেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। কথা ছিল তিনি বিপিএলের একেবারে শেষের দিকে দু-একটি ম্যাচে অংশ নেবেন। তবে এই মুহূর্তে দেশের হয়ে খেলাকেই আফ্রিদি প্রাধিকার দিচ্ছেন বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। বিপিএলের সময়টাতে পাকিস্তানের ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা।
এদিকে কিছুদিন আগে ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার প্রথম আলো অনলাইনকে বলেছিলেন, আফ্রিদির সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পরই নিলামে তাঁকে কেনা হয়েছিল। তিনি আরও বলেছিলেন, ঢাকা গ্ল্যাডিয়েটরস জানে যে বিপিএলের সময়ই ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজ হওয়ার কারণে আফ্রিদিকে বেশির ভাগ ম্যাচে পাওয়া যাবে না। তবে আফ্রিদি নিশ্চয়তা দিয়েছিলেন ২৭ ফেব্রুয়ারির পর ম্যাচগুলোতে তিনি ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন।
এদিকে আফ্রিদি পুনরায় বিপিএল নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘বিপিএল নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় আমি খুব খুশি। এ জন্য আমি কৃতজ্ঞ। বিপিএলে খেলতে পারলে খুবই ভালো লাগত কিন্তু এই মুহূর্তে পাকিস্তান দলের হয়ে খেলাকেই আমি প্রাধান্য দিচ্ছি।’ এএনআই।