Showing posts with label bpl t20 ticket. Show all posts
Showing posts with label bpl t20 ticket. Show all posts

2.11.2012

টিকিটের দাম সহনশীলতায় আনলো বিপিএল কতৃপক্ষ

উদ্বোধনী অনুষ্ঠানে শূণ্য গ্যালারি এবং আজকের ম্যাচে কম দর্শক উপস্থিতিতে টনক নড়ল বিপিএল কতৃপক্ষের। টিকিটের দাম কমিয়েছে তারা। বিপিএল ক্রিকেটের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিলর এবং আয়োজক "গেম অন স্পোর্টস ম্যানেজম্যন্টের" সাথে আলোচনা করে তারা টিকিটের দাম কমায়।
বিপিএল এর সর্বনিম্ন টিকিটের দাম ৫০০ টাকা থেকে ২০০ টাকায় নামানো হয়েছে।

পূর্ব গ্যালারির টিকিটের দাম ২০০ এবং দক্ষিন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করা হয়েছে। ক্লাব হাউস ১হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ২ হাজার টাকায় পাওয়া যাবে।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫ হাজার টাকা। হসপিটালিটি বক্স, আইসিসি হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সের টিকেট ১২ হাজার টাকা করে ।

খবরঃ বিডিস্পোর্টসনিউজ

2.07.2012

বিপিএল’র উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু

সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট পাওয়া যাবে ঢাকা ব্যাঙ্কের দশটি শাখায়।



শাখাগুলো হলো ফরেন এক্সচেঞ্জ, বংশাল, ইমামগঞ্জ, ধানমন্ডি, গুলশান, বনানী, মহাখালী, মগবাজার, মিরপুর ও উত্তরা।



বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ভারত ও বাংলাদেশের চলচিত্র তারকারা। তারকাদের মধ্যে থাকবেন বিপাশা বসু, মালাইকা অরোরা খান, ঋতুপর্ণা সেনগুপ্ত, শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ, শাকিব খান ও অপু বিশ্বাস।

খবরঃ বার্তা ২৪



আরো থাকবেন ভারতের প্রখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ী ও সঙ্গীত শিল্পী শান। পাশাপাশি আইয়ুব বাচ্চু, মিলা ও মাইলসের অংশ গ্রহণও থাকবে।

শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকেটের দাম ২ হাজার টাকা। পূর্ব ও উত্তর স্ট্যান্ডের টিকেটের দাম একই।



আন্তর্জাতিক গ্যালারির টিকেট এক হাজার ও দক্ষিণ স্ট্যান্ডের টিকেট দেড় হাজার টাকায় পাওয়া যাবে। ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট বিক্রি হবে ৫ হাজার টাকায়। বিসিবি কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ১২ হাজার টাকা। বিসিবি কর্পোরেট লাউঞ্জের টিকেট ৮ হাজার টাকা।

1.27.2012

ক্রিকেট ভক্তদের জন্য খবরটা সুখকর নয়

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া মেগা ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচ দেখতে ক্রিকেট ভক্তদের জন্য খবরটা সুখকর নয়। কারণ বিপিএল-এর সর্বনিম্ন টিকেটের মূল্যই ধার্য করা হয়েছে ৫শ টাকা। এ যেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সোনার হরিণই হতে চলেছে। এমন অগ্নিমূল্য হওয়ার পেছনে অবশ্য টিকেট স্বত্ব ক্রয় করা প্রতিষ্ঠান শিহাব ট্রেডিংয়ের দাবি ১ টিকেটে দুই ছবির মতো দিনে দুটি খেলা তো বটেই সেই সঙ্গে আরও যেসব চমকপ্রদ ও জাঁকাল আয়োজন প্রতিদিন থাকছে সেসব উপভোগ করে দর্শকরা তা উসুল করে নিতে পারবেন। তবে বিনোদনের বাকি আয়োজন যেমন প্রতিদিন বলিউড-ঢালিউডের কোন সেলিব্রিটিকে আনা। যদিও সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেননি তাঁরা। শিহাব ট্রেডিংয়ের চেয়ারম্যান সেলিম চৌধুরী অবশ্য দাবি করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জী, প্রীতি জিনতাসহ অনেক তারকারা মাঠে উপস্থিত থেকে বিনোদন দেবেন। কিন্তু বিপিএল শুরু হতে আর মাত্র ১৪ দিন বাকি। ইতোমধ্যে যদি তাঁরা সুনিশ্চিতভাবে ওইসব সেলিব্রিটির উপস্থিতি নিশ্চিতই না করতে পারেন তবে কেন বিপিএল-এর প্রথম আসরের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সামনে ‘মুলো ঝুলিয়ে’ টিকেটের এমন চড়া মূল্য ধার্য করা হলো? ওই সম্পর্কেও সেলিম চৌধুরীর যুক্তি প্রতিদিন দর্শকদের জন্য ডিজে পার্টি এবং র‌্যাফেল ড্র থাকবে। কিন্তু নিশ্চিত করে জানাতে পারেননি র‌্যাফেল ড্র-তে দর্শকদের জন্য কি থাকছে? তবে সর্বোচ্চ পুরস্কার হিসেবে হংকং যাওয়া-আসার বিমান টিকেট থাকতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এসব কথা বলেন সেলিম চৌধুরী। ব্যাঙ্কে টিকেট বিক্রি শুরু হবে আগামী ৩০ জানুয়ারি, তবে অনলাইনে পাওয়া যাবে আজ থেকেই। ছয় বিভাগীয় শহর ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর ঢাকা ব্যাংকের সর্বমোট ২০টি শাখায় টিকেট পাওয়া যাবে। এছাড়াও মোট টিকেটের ২০ শতাংশ অনলাইনে (ডব্লিউডব্লিউডব্লিউ ডট ইজি ডট কম ডট বিডি) অর্ডার করে কিনতে পারবেন আগ্রহীরা। তবে একজনকে সর্বোচ্চ ৫টির বেশি টিকেট দেয়া হবে না। বিপিএল-এর ¯^ত্বাধিকারী প্রতিষ্ঠান গেম অন স্পোর্টসের কাছ থেকে ৪৫ কোটি টাকায় প্রথম আসরের টিকেট ¯^ত্ব কিনে নিয়েছে শিহাব ট্রেডিং। সেই উপলক্ষেই আয়োজিত সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় শিহাব ট্রেডিংয়ের পরিচালক আকবর হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকেট এ্যান্ড সিটিং কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম উপস্থিত ছিলেন।
‘গেম অন স্পোর্টস’ ৩৫০ কোটি টাকা দিয়ে ছয় আসরের জন্য বিসিবির কাছ থেকে ¯^ত্ব কিনে নিয়েছে বিপিএল-এর। এরপর টাকা তুলে নেয়ার সার্বিক চেষ্টাই থাকবে তাদের। প্রথম আসরের টিকেট বিক্রি ও বণ্টনের জন্য ¯^ত্বাধিকারী প্রতিষ্ঠান হতে এগিয়ে এসেছিল ৪ কোম্পানি। এর মধ্যে শিহাব ট্রেডিং সর্বোচ্চ টাকায় কিনে নেয় ¯^ত্ব। এখন তারাও চাইবে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ বের করে আনার। ওই কারণেই টিকেটের অগ্নিমূল্য ধার্য্য করা হয়েছে। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের টিকেট ৫০০ টাকা, ১২০০০ টাকার টিকেট মিলবে কর্পোরেট বক্সের, হসপিটালিটি ও প্রেসিডেন্ট বক্সের টিকেট ৮০০০ টাকা, ভিআইপি গ্যালারি ৫০০০ ও আন্তর্জাতিক গ্যালারির ৬০০০ টাকা, ৩৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ড এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেট মিলবে ১০০০ টাকায়। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ দুটি আন্তর্জাতিক সিরিজেও এরচেয়ে কম মূল্য ছিল টিকেটের। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আদলে বিপিএল করতে গিয়ে ভারতভিত্তিক কোম্পানি গেম অন স্পোর্টসকে তাদের বিনিয়োগকৃত টাকাটা এক আসরেই তুলে দেয়া হচ্ছে ধাপে ধাপে। কিন্তু দেশী কোম্পানিগুলো কতটুকু তাদের বিনিয়োগকৃত টাকা তুলতে পারবে সেটাই এখন দেখার বিষয়? বিপিএলের ৩৩ ম্যাচ থেকেই ৪৫ কোটি টাকা তুলতে হবে শিহাব ট্রেডিংকে। আর এজন্য তারা চড়ামূল্য নির্ধারণ করলেও তা দর্শকদের জন্য কমতি হবে না বলে বাড়তি যেসব আয়োজনের কথা বলছে সেখান থেকেও বেরিয়ে যাবে মোটা অঙ্কের টাকা। প্রতিদিন দুটি করে খেলা থাকবে তাই এক টিকেটে দুটি খেলাই উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট মূল্য ধার্য করবে বিপিএল কর্তৃপক্ষ। তা কত না জানা গেলেও সেলিম চৌধুরী আভাস দিয়েছেন তার মূল্য আকাশ ছোঁয়াই হবে।

খবরঃ  StateNewsBD

বিপিএল টিকেট ৩০ জানুয়ারি থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের টিকেট ৩০ জানুয়ারি থেকে পাওয়া যাবে। তবে অনলাইনে টিকেট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ৪৫ কোটি টাকায় টিকেট বিক্রির স্বত্ব কিনে নেয়া শিহাব ট্রেডিং।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিহাব ট্রেডিংয়ের সভাপতি সেলিম চৌধুরী, পরিচালক আকবর হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকেট কমিটির প্রধান জি এম হাসান তামিম।

সেলিম চৌধুরী জানান, “৪৫ কোটি টাকার চুক্তিতে আমরা টিকেট বিক্রির স্বত্ব পেয়েছি। ঢাকা ব্যাংকের ২০টি শাখায় টিকেট বিক্রি করা হবে। ৩০শে জানুয়ারি থেকে ব্যাংকের শাখায় এবং (বৃহস্পতিবার) থেকে www.east.com.bd -এই ওয়েবসাইটে টিকেট পাওয়া যাবে।”

“উত্তর ও সাধারণ গ্যালারির টিকেট ৫০০, ক্লাব হাউজ সাড়ে তিন হাজার, আন্তর্জাতিক গ্যালারি ৫ হাজার এবং বিসিবি কর্পোরেট হাউজের প্রতিটি সিটের মূল্য ৮ হাজার টাকা,” যোগ করেন তিনি।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ২৫ হাজার টিকেটের ২০ শতাংশ অনলাইনে ছাড়া হবে। সেলিম চৌধুরী জানান, ৪০ শতাংশ টিকেট ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিসিবিকে ২০ শতাংশ সৌজন্য টিকেট দেয়া হবে।

তিনি বলেন, “৫০০ টাকা হলেও সাধারণ গ্যালারির টিকেটের মূল্য দর্শকদের জন্য
সহনীয় হওয়ার কথা। কারণ দর্শকরা এক টিকেটে দুটি ম্যাচ দেখা ছাড়াও সংগীতানুষ্ঠান উপভোগ করতে পারবেন। তাছাড়া প্রতি দিনই মাঠে বলিউডের তারকাদের উপস্থিত থাকার কথা। রানী মুখার্জি, প্রীতি জিনতা ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এরই মধ্যে কথাবার্তাও হয়েছে এ ব্যাপারে।”

বিপিএল: টিকেট এর উচ্চমূল্য, ভারতীয় নায়িকার খরচ গুনতে হবে সাধারণ দর্শকদের?

ভারতের আইপিএল এর আদলে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়াম লিগ বা বিপিএল এর উত্তর ও সাধারণ গ্যালারির টিকেট ৫০০, ক্লাব হাউজ সাড়ে তিন হাজার, আন্তর্জাতিক গ্যালারি ৫ হাজার এবং বিসিবি কর্পোরেট হাউজের প্রতিটি সিটের মূল্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৪৫ কোটি টাকায় টিকেট বিক্রির স্বত্ব কিনে নেয়া শিহাব ট্রেডিং এর সভাপতি সেলিম চৌধুরী টিকেটের এ মূল্যের কথা জানান।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মাঠের গ্যালারি কানায় কানায় পূণর্ থাকলেও, ঘরোয়া ক্রিকেটের প্রায় প্রতিটি ম্যাচেই তা থাকে ফাঁকা। যা কিছুই থাকে, তাও পূর্ণ থাকে ক্রিকেট প্রেমী ছাত্রছাত্রী আর সাধারণ দর্শকে।

বাংলাদেশের ক্রিকেটের দর্শকদের একটা বড় অংশ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।

অনেকেই বলছেন, টিকেটের এই উচ্চহার সাধারণ দর্শক বিশেষ করে ছাত্র/ছাত্রীদের জন্য একটু বেশিই হলো! অবশ্য টিকেট বেনিয়ারা বলছেন, ৫০০ টাকায় দুটি খেলা দেখা যাবে। উপরি হিসেবে থাকভে ভারতীয় নায়িকাদের নাচ-গান। প্রীতি জিনতা, রাণী মুখার্জীদের নামও বলা হয়েছে সাংবাদিক সম্মেলনে।
ছাত্রদের পকেট কেটে এই টাকা তাহলে কি ভারতীয় নায়িকাদের ভ্যানিটি ব্যাগে যাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চায়? ক্রিকেট এর উন্নয়ন? নাকি অন্য কিছু?

লিখেছেনঃ সামুর ব্লগার আবু সুফিয়ান