Showing posts with label bpl t20 model. Show all posts
Showing posts with label bpl t20 model. Show all posts

2.15.2012

ফাগুনের হাওয়া বিপিএল মাঠেও

ঋতু বিবর্তনের পালায় গতকাল ছিল ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। কবির ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বাংলার প্রকৃতিতে ফাগুনের যে আগুন ছড়িয়েছে, তার পরশ ছুঁয়ে গেছে মানুষের মাঝেও। মাঘের হাড় কাঁপনো শীত (যদিও শেষ কদিন তেমন শীত ছিল না ঢাকা শহরে) সরিয়ে প্রকৃতিও সেজেছে নতুন সাজে। একদিন পর (আজ ১৪ ফেব্র“য়ারি) আবার ভ্যালেনটাইন ডে। অন্যান্য বছরের মতো এ বছরও বসন্তের প্রথম দিনে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন সব বয়স, পেশা ও শ্রেণীর মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীরা দিনটিকে পালন করছেন নানা আঙ্গিকে। বসন্তের প্রথম দিনে যেন তাদের হারিয়ে যেতে নেই মানা। তরুণী ও রমণীরা বাসন্তী রং শাড়ি পরে, খোঁপায় গাঁদা, গোলাপ ও পলাশ ফুলের মালা গুজে প্রিয়জনদের সঙ্গে বেড়াতে বের হন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগত প্রায় সব মহিলা দর্শকদের পরনেও ছিল উজ্জ্বল বর্ণের হলুদ রংয়ের পোশাকের আধিক্য। তবে বাদ যাননি টুর্নামেন্টের সম্প্রচারের দায়িত্বে থাকা চ্যানেল নাইনের উপস্থাপক নিউজিল্যান্ডের ড্যানি মরিশন ও উপস্থাপিকা ভারতের মডেল সিনা চৌহানও। প্রতিদিন মরিশন জিনস ও শার্ট এবং সিনা বেশিরভাগ ক্ষেত্রে স্কাট পরে পর্দায় হাজির হলেও, গতকাল মরিশন গেরুয়া রঙ্গের পাঞ্জাবি এবং সিনা হলুদ শাড়ি ও তার সঙ্গে ম্যাচিং করে ফিরোজা কালারের ব্লাউজ এবং সম্পূর্ণ দেশীয় তৈরি গহনা পরে পর্দায় হাজির হন। এমনকি দেশীয় ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীও নিত্যকার সুট বাদ দিয়ে হলুদ পাঞ্জাবি পরে আসেন ধারাভাষ্য দিতে।

2.08.2012

বিপিএল এর চিটগং কিংসের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন তারা

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর চিটগং কিংস-ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন পাঁচজন র‌্যাম্প মডেল। তারা হলেন ফারজানা বুবলি, আজরা, লিসা, মৌ ও রুমা। বিপিএল-এর অন্যান্য দলের ব্র্যান্ড এম্বাসেডর অভিনয় শিল্পী কিংবা মডেল হলেও একমাত্র চিটগং কিংস-এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন র‌্যাম্প মডেল তারকারা। গত ৫ ফেব্রুয়ারি এই পাঁচ র‌্যাম্প মডেল তারকা তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মূলত চিটগং কিংস-এর খেলা থেকে শুরু করে যাবতীয় অন্যান্য ইভেন্টস এর জন্য ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই পাঁচ সুপার র‌্যাম্প মডেল। ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারজানা বুবলি বলেন, ' এটা নিশ্চয়ই একজন র‌্যাম্প মডেল হিসেবে আমাদের ক্যারিয়ারের জন্য অনেক গর্বের এবং আনন্দের। আমরা সবাই চিটগং কিংস-এর হয়ে আন্তরিকভাবে কাজ করে যাবার চেষ্টা করবো। ' উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা।

খবরঃ করতোয়া