Showing posts with label Tamim Iqbal. Show all posts
Showing posts with label Tamim Iqbal. Show all posts

3.30.2012

পুনে ওয়ারিয়র্সে চুক্তিবদ্ধ হলেন তামিম

 সবকিছু ঠিকঠাক ছিলো। বাকি ছিলো শুধু আনুষ্ঠানিকতা। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল পুনে ওয়ারিয়র্সের সঙ্গে আনুষ্ঠানিকতা শেষ করেছেন তামিম ইকবাল। চুক্তিবদ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলীর দলের সঙ্গে।

এই মৌসুমে আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন তামিম। তার বেইসপ্রাইজ ছিলো ৫০ হাজার মার্কিন ডলার। পুনে ওয়ারিয়ার্স বাংলাদেশের মারকাটারি ব্যাটসম্যানকে বেইসপ্রাইজের ওই টাকা দিয়ে দলে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ক্লাব কর্মকর্তারা।

গত শনিবার তামিমকে দলে নেওয়ার বিষয়ে প্রথম জানায় পুনের ক্লাবটি। তাদের ওপেনার অস্ট্রেলিয়ান জেমস হোপস চোটাক্রান্ত হওয়ায় বিকল্প হিসেবে পুনের নজরে পড়েন তামিম।

মূলত সদ্য শেষ হওয়া এশিয়া কাপে টানা চার ম্যাচে অর্ধশতক (৬৪, ৭০, ৫৯ ও ৬০) হাঁকানোর পর পুনের দৃষ্টি কাড়েন জাতীয় দলের এই ওপেনার। তামিম ছাড়াও এরই মধ্যে সাহারা গ্রুপের মালিকাধীন দলে অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

তামিমের আগে আইপিএলে খেলেছেন মোহাম্মদ আশরাফুল (মুম্বাই ইন্ডিয়ান্স), আব্দুর রজ্জাক (রায়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মাশরাফি বিন মুর্তজা (কলকাতা নাইট রাইডার্স) ও সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স)। এবারই প্রথম আইপিএলে খেলছেন তামিম।

খবরঃ বাংলানিউজ ২৪

2.08.2012

নিজের মতো খেলতে পারলে ভালো করবো: তামিম

সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। কয়েক মাস আগে বাংলাদেশ সফর করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেনি তার ব্যাট। সবকিছু ছেড়ে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) ঘুরে দাঁড়াতে মরিয়া বাঁহাতি এই ক্রিকেটার। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন ‘চিটাগাং কিংস’র এই আইকন ক্রিকেটার।

কিংসকে ‘সেরা বিভাগ’ হিসেবে অভিহিত করে তামিম বলেন,‘জয়ের জন্য মাঠে নামবো আমরা। নিজেকে উজার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। যদি সেরাটা খেলা খেলতে পারি, অবশ্যই ভালো করবো।’

কিংস’র সিইও সামির কাদের চৌধুরী বলেন, ‘প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাই আমরা। আর আমাদের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে স্থানীয় দুটি এফএম রেডিও। এরই মধ্যে তাদের সঙ্গে চুক্তিও করেছি। পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

দলের উপদেষ্টা মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ভালো দল গড়তে চেষ্টার কোন ক্রটি ছিলো না আমাদের। এ দলটিই সবার কাছে তুলে ধরবে চট্টগ্রামকে। প্রতিযোগিতায় জয়ের ব্যাপারে আমরা আশাবাদি।’

চিটাগং কিংসের কোচ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল বিভ্যান বলেন,‘তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দারুণ দল হয়েছে আমাদের।’

খবরঃ  বাংলানিউজ ২৪