Showing posts with label বিপিএল বিতর্ক. Show all posts
Showing posts with label বিপিএল বিতর্ক. Show all posts

3.05.2012

বিপিএল: খেলা দেখতে এসে ফিরে গেলেন অনেকেই

দুরন্ত রাজশাহী আর রবিশাল বার্নার্সের অপ্রত্যাশিত সেমি ফাইনাল ম্যাচ মাঠে গড়াবার আগেই বহু দর্শক মিরপুর স্টেডিয়ামের গেইট থেকে ফেরত গেছে। চট্টগ্রাম নয় বরিশাল সেমিতে খেলছে রাজশাজীর বিপক্ষে, এ খবর মিরপুরের দর্শকরা সকাল নাগাদও জানে না। অনেক দর্শক তো ক্ষোভের সঙ্গে বিপিএলের কর্মকর্তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষাও (লেখার অযোগ্য) ব্যবহার করতে ছাড়েনি।
কারণ সব দর্শকই এসেছে চট্টগ্রামের ম্যাচ দেখতে। কিন্তু বরিশালের নাম শুনে তো এক দর্শক বলেই ফেলেন, ‘‘এটা বানানো গল্প ছাড়া আর কিছু নয়। পাকিস্তানি নাগরিক আটক, আর এখন চট্টগ্রামের মালিকের ৩ ম্যাচ ছেড়ে দেবার প্রস্তাব নাকচের খবর শুনে মনে হচ্ছে পুরো বিপিএলই জুয়ার আসর।’

বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র তৌফিক ওমরের (সাধারণ দর্শক) মন্তব্য ‘এই ম্যাচ দেখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এদেশের ক্রিকেটকে শেষ করে দিল বিপিএল।’’

খবরঃ  বার্তা২৪ ডটনেট

কাঠগড়ায় বিপিএল কর্তৃপক্ষ

undefined


অনেক সমালোচনার মধ্যে বিপিএলের প্রথম আয়োজন শেষ করতে পারলেও এই নিয়ে আদালতে দাঁড়াতে হচ্ছে বিপিএল কর্তৃপক্ষকে।

সেমিফাইনালিস্ট নির্ধারণ নিয়ে চট্টগ্রাম কিংসের মামলায় বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সাত জনকে তলব করেছে আদালত।

তবে একটি সেমিফাইনাল বাতিল এবং ফাইনাল স্থগিতে জজ আদালতে ব্যর্থ হয়ে হাই কোর্টে গিয়েও বিফল হয়েছে চট্টগ্রামের দলটি।

‘নাটকীয় সিদ্ধান্তে’ সেমিফাইনাল বাদ পড়া চট্টগ্রাম কিংস বুধবার ফাইনাল শুরুর পাঁচ ঘণ্টা আগে বিপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢাকার জজ আদালতে মামলা করে। বাদি হন চট্টগ্রাম কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা সামীর কাদের চৌধুরী।

সোমবার রাতে বিপিএল পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বাদ পড়ার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনেই মামলা করার কথা জানিয়েছিলেন এস কিউ গ্রুপের মালিক পক্ষের প্রতিনিধি সামীর কাদের।

মামলায় অভিযোগ করা হয়, বেআইনিভাবে সেমিফাইনালে তাদের বাদ দিয়ে বরিশাল বার্নার্সকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।

বিপিএল কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের পর সেমিফাইনালে দুরন্ত রাজশাহীকে হারিয়ে ফাইনালেও উঠে যায় আলিফ গ্রুপ মালিকানাধীন দল বরিশাল বার্নার্স।

মামলায় মঙ্গলবার বিপিএল সেমিফাইনালে বরিশালের খেলাটি বাতিল এবং বুধবারের ফাইনাল খেলাটি স্থগিত রাখতে আদালতের নির্দেশ চাওয়া হয়। কিন্তু তাতে আদালতের সায় মেলেনি।

আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তির বিষয়টি বিবেচনা করে সেমিফাইনাল বাতিল কিংবা ফাইনাল স্থগিতের কোনো আদেশ দেননি জজ আদালতের বিচারক শওকত হোসেন।

তবে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে বিপিএলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুসহ সাত বিবাদিকে তলব করেছেন বিচারক। তাদের আগামী ১৫ আদালতে হাজির হতে হবে।

মামলায় এক ও দুই নম্বর বিবাদি করা হয়েছে যথাক্রমে বিপিএল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মো. আলমগীর ও ম্যাচ রেফারি মাইক প্রক্টরকে। বরিশাল বার্নার্সের ব্যবস্থাপনা পরিচালকও বিবাদির তালিকায় রয়েছেন।

জজ আদালতে ফাইনাল স্থগিতের আদেশ না পাওয়ার পর হাই কোর্টে যায় চট্টগ্রাম কিংস। এতে চট্টগ্রাম কিংসকে সেমিফাইনাল থেকে বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি বুধবারের ফাইনালের ওপর নিষেধাজ্ঞা চান সামীর কাদের।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে এর শুনানি নির্ধারিত হলেও তা পরে ফেরত দেওয়া হয়।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, বিবাদিদের দুজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। এরপর ‘স্যরি’ বলে আবেদনটি ফেরত দেন তিনি।

এরপর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে রিট আবেদনটি নিয়ে যান সামীর কাদেরের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

তবে শুনানির পর ‘উপস্থাপিত হয়নি’ বলে আবেদনটি খারিজ করে দেয় হাই কোর্টের এই বেঞ্চ। এক্ষেত্রে জজ কোর্টে একই ধরনের আবেদন খারিজ হওয়ার বিষয়টি তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক।

সেমিফাইনাল কে খেলবে, চট্টগ্রাম কিংস, না বরিশাল বার্নার্স, তা নিয়ে জটিলতার শুরু রোববার। সেদিন খেলা শেষের পর টেলিভিশনে ধারাভাষ্যকাররা বলেছিলেন, নিট রান রেটে বরিশাল বার্নার্সই সেমিফাইনালে উঠেছে।

কিন্তু পর দিন সোমবার সন্ধ্যায় বিপিএল চেয়ারম্যান গাজী আশরাফ বলেন, সমান পয়েন্টধারী ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চট্টগ্রাম কিংস ও বরিশাল বার্নার্সের পরস্পরের মোকাবেলার (হেড টু ডেট) ফলাফলের ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম যাচ্ছে সেমিফাইনালে।

এরপর মধ্যরাতে এক বৈঠকের পর বিপিএল পরিচালনা পর্যদ জানায়, বরিশাল বার্নার্সই সেমিফাইনাল খেলবে, চট্টগ্রাম কিংস বাদ।

বিপিএল কর্তৃপক্ষের এই ধরনের পরস্পরবিরোধী সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার পর পর্ষদের সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান আশরাফ তার ব্যক্তিগত মত দিয়েছিলেন। আর এই বিষয়ে আগে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

শেষ চারের লড়াইয়ে বাদপড়ার খবর জানার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে সামীর কাদের বলেন, “বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের কোনো তথ্য (বাদ পড়ার) পর্যন্ত জানায়নি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বিসিবি কার্যালয়ে গেলে রাত ২টা ১৯ মিনিটে (মঙ্গলবার ভোররাত) আমাদের একটি চিঠি ধরিয়ে দিয়ে জানানো হয়, সেমিফাইনালে খেলছি না আমরা।”

নিয়ম ভেঙে চট্টগ্রাম কিংসকে বাদ দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “বাইলজ ভেঙে আমাদের সেমিফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে। ২১ এর ৮ এর দুই উপধারা ও এক উপধারা মিলিয়ে নিয়ম বানানো হয়েছে। কিন্তু এভাবে একেক উপধারা থেকে একেক অংশ নিয়ে নিয়ম বানানো যায় না।”

চট্টগ্রামের সংবাদ সম্মেলনে বরিশাল বাদে অন্য তিন সেমিফাইনালিস্ট দলের কর্মকর্তা ঢাকা গ¬্যাডিয়েটর্সের ব্যবস্থাপক কাজী শফিকুল হক হীরা, দুরন্ত রাজশাহীর ব্যবস্থাপক ফারুক আহমেদ, খুলনা রয়েল বেঙ্গলসের ব্যবস্থাপক জাহিদ রাজ্জাক মাসুমও ছিলেন।

তারা বলেন, নিয়ম ভঙ্গ করে যদি চট্টগ্রাম কিংসকে বাদ দেওয়া হয়, তবে চট্টগ্রামের প্রতি তাদের সমর্থন থাকবে।

সংবাদ সম্মেলনে বিপিএলে বাজিকরদের সংশি¬ষ্টতা দিকেও ইঙ্গিত করেন চট্টগ্রাম কিংসের পৃষ্ঠপোষক। সামীর কাদের বলেন, “বিপিএল জুয়ার আসর হয়ে আছে। আমার সন্দেহ হচ্ছে সেই জুয়ার কারণেই বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে খেলানো হচ্ছে কি না।’

খবরঃ  বিডিনিউজ টোয়েন্টিফোর

গভীর রাতে নাটকীয় সিদ্ধান্ত, বরিশাল সেমিতে!



ঢাকা: টেলিভিশনের স্ক্রিনে ভেসে উঠেছিলো বরিশাল সেমিফাইনালে। বিপিএল ওয়েব সাইটেও তাই প্রচার করা হয়। বিসিবি স্কোরারদের কাছ থেকেও পাওয়া যায় একই তথ্য। এরপর কোন সংশয় ছিলো না বরিশাল বার্নার্সের। চিটাগং কিংসকে ১৫ ওভারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত জেনে মুহূর্তটি উদযাপন করে বরিশাল।

একদিন পরে সোমবার বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা জানান বরিশাল সেমিফাইনালে যাচ্ছে না! বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু তখন পর্যন্ত বাইলজের ধারা মনযোগ দিয়ে পড়ে দেখেননি! ফ্রেঞ্চাইজি দলগুলোও ওই বিষয়ে পরিষ্কার ছিলো না।

সোমবার সন্ধ্যায় প্রেসবক্সে সাংবাদিকদের ব্যাখ্যা দিয়ে লিপু বোঝান হেড-টু-হেডে এগিয়ে থাকায় বরিশাল নয় চিটাগং কিংস সেমিফাইনালে। আপত্তি তোলে বরিশালের কর্মকর্তারা। লিগ পর্বের খেলা শেষ হলে জরুরী বৈঠকে বসেন বিপিএল টেকনিক্যাল কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। টুর্নামেন্টের বাইলজের ধারা-উপধারাগুলো খতিয়ে দেখার পর শেষে সিদ্ধান্তে আসে চিটাগং নয় বরিশাল সেমিফাইনালে!

গভীর রাতের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিপিএলের সেমিফাইনাল খেলছে দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গলস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও বরিশাল বার্নার্স।

হেট-টু-হেড এবং রনগড়ের জটিল সমীকরণের ধোয়াশা এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান লিপুর ভুলের মাশুল গুণতে হয় সংবাদ মাধ্যমকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভুলে পুরো জাতির কাছে পৌঁছে যায় বিভ্রান্তিকর তথ্য।

অতএব মঙ্গলবার প্রথম সেমিফাইনাল হবে দুপুর ২টায় রাজশাহীর বিপক্ষে বরিশাল বার্নার্সের। দ্বিতীয় সেমিফাইনাল হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা ও ঢাকার মধ্যে।

খবরঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএল কর্তৃপক্ষকে আদালতে নিল চট্টগ্রাম

সেমিফাইনালিস্ট নির্ধারণ নিয়ে ব্যাপক সমালোচনায় পড়া বিপিএল কর্তৃপক্ষকে এবার আদালতে দাঁড়াতে হচ্ছে।

‘নাটকীয় সিদ্ধান্তে’ সেমিফাইনাল বাদ পড়া চট্টগ্রাম কিংস বুধবার ফাইনাল শুরুর পাঁচ ঘণ্টা আগে বিপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢাকার জজ আদালতে একটি মামলা করেছে।

এতে সন্ধ্যায় অনুষ্ঠেয় ফাইনালের ওপর কোনো স্থগিতাদেশ না দিলেও বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ সাত জনকে তলব করা হয়েছে।

জজ আদালতে পুরোপুরি সফল না হওয়ার পর হাই কোর্টে একটি রিট আবেদন করেছে চট্টগ্রাম কিংসের মালিক পক্ষ।

এতে চট্টগ্রাম কিংসকে সেমিফাইনাল থেকে বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি বুধবার ফাইনালের ওপরও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে বেলা ৩টায় এর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনটি করেন চট্টগ্রাম কিংস দলের প্রধান নির্বাহী কর্মকর্তা সামীর কাদের চৌধুরী। আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে শুনানিতে থাকবেন ব্যারিস্টার রফিক উল হক।

এর আগে দুপুর দেড়টায় ঢাকার জজ আদালতে একটি মামলা করেন চট্টগ্রাম কিংস মালিক সামীর কাদের।

এতে অভিযোগ করা হয়, বেআইনিভাবে সেমিফাইনালে তাদের বাদ দিয়ে বরিশাল বার্নার্সকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।

মামলায় মঙ্গলবার বিপিএল সেমিফাইনালে বরিশালের খেলাটি বাতিল এবং বুধবারের ফাইনাল খেলাটি স্থগিত রাখতে আদালতের নির্দেশ চাওয়া হয়েছিল বলে মামলাকারীর আইনজীবী লিটন রায় চৌধুরী জানিয়েছেন।

বরিশাল বার্নার্স ইতোমধ্যে সেমিফাইনালে দুরন্ত রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠেছে। সন্ধ্যা সোয়া ৬টায় তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের।

মামলায় বিপিএল পরিচালনা পর্যদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুসহ সাত জনকে বিবাদি করা হয়েছে। তবে এক ও দুই নম্বর বিবাদি করা হয়েছে পর্ষদের সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মো. আলমগীর ও ম্যাচ রেফারি মাইক প্রক্টরকে। বরিশাল বার্নার্সের ব্যবস্থাপনা পরিচালকও বিবাদির তালিকায় রয়েছেন।

তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তির বিষয়টি বিবেচনা করে সেমিফাইনাল বাতিল কিংবা ফাইনাল স্থগিতের কোনো আদেশ জজ শওকত হোসেন দেননি।

এর ফলে বুধবার সন্ধ্যার ফাইনাল খেলা চলবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

তবে বিচারক শওকত এই বিষয়ে ব্যাখ্যা দিতে সাত বিবাদিকে আগামী ১৫ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

দুই দলের পয়েন্ট সমান হওয়ার পর সোমবার মধ্যরাতে এক বৈঠকের পর বিপিএল পরিচালনা পর্যদ জানায়, বরিশাল বার্নার্সই সেমিফাইনাল খেলবে, চট্টগ্রাম কিংস বাদ।

সেদিন সন্ধ্যায়ই বিপিএল পরিচালনা পর্যদের চেয়ারম্যান গাজী আশরাফ জানিয়েছিলেন, বরিশাল নয়, চট্টগ্রাম কিংস উঠেছে সেমিফাইনালে।

তবে আগের দিন রোববার খেলা শেষের পর টেলিভিশনে ধারাভাষ্যকাররা বলেছিলেন, বরিশাল বার্নার্সই সেমিফাইনালে উঠেছে।

বরিশাল বার্নার্স ও চট্টগ্রাম কিংসের এই জটিলতা নিয়ে সমালোচনার মধ্যে পড়েছে বিপিএল কর্তৃপক্ষ তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শেষ চারের লড়াইয়ে বাদপড়ার খবর জানার পর চট্টগ্রাম কিংসের মালিক পক্ষ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে।

চট্টগ্রাম কিংস দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এস কিউ গ্রুপ। এর অন্যতম কর্ণধার বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কিংসের মালিক পক্ষের সামীর কাদের বলেন, “বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের কোনো তথ্য (বাদ পড়ার) পর্যন্ত জানায়নি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বিসিবি কার্যালয়ে গেলে রাত ২টা ১৯ মিনিটে (মঙ্গলবার ভোররাত) আমাদের একটি চিঠি ধরিয়ে দিয়ে জানানো হয়, সেমিফাইনালে খেলছি না আমরা।”

নিয়ম ভেঙে চট্টগ্রাম কিংসকে বাদ দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “বাইলজ ভেঙে আমাদের সেমিফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে। ২১ এর ৮ এর দুই উপধারা ও এক উপধারা মিলিয়ে নিয়ম বানানো হয়েছে। কিন্তু এভাবে একেক উপধারা থেকে একেক অংশ নিয়ে নিয়ম বানানো যায় না।”

চট্টগ্রামের সংবাদ সম্মেলনে বরিশাল বাদে অন্য তিন সেমিফাইনালিস্ট দলের কর্মকর্তা ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপক কাজী শফিকুল হক হীরা, দুরন্ত রাজশাহীর ব্যবস্থাপক ফারুক আহমেদ, খুলনা রয়েল বেঙ্গলসের ব্যবস্থাপক জাহিদ রাজ্জাক মাসুমও ছিলেন।

তারা বলেন, নিয়ম ভঙ্গ করে যদি চট্টগ্রাম কিংসকে বাদ দেওয়া হয়, তবে চট্টগ্রামের প্রতি তাদের সমর্থন থাকবে।

সংবাদ সম্মেলনে বিপিএলে বাজিকরদের সংশ্লিষ্টতা দিকেও ইঙ্গিত করেন চট্টগ্রাম কিংসের পৃষ্ঠপোষক। সামীর কাদের বলেন, “বিপিএল জুয়ার আসর হয়ে আছে। আমার সন্দেহ হচ্ছে সেই জুয়ার কারণেই বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে খেলানো হচ্ছে কি না।’

খবরঃ  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

2.15.2012

এনসিএল টি-টোয়েন্টির দলগুলোকেও টাকা দিচ্ছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র টাকার ভাগ পাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি’র ক্লাবগুলোও। ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলকে যে ভাবে দেওয়া হয়েছে তাদেরকেও আলোচনা সাপেক্ষে টাকা দেবে বিসিবি।৮ ফেব্রুয়ারি বিসিবি’র জরুরী সভায় নীতিগত সিদ্ধান্তহয়, এনসিএলকেও টাকা দেবে। তবে কত টাকা করে দেওয়া হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু সোমবার বাংলানিউজকে বলেন,‘সভাপতি দেশে ফিরিলেই এনসিএলের ছয় দলের সঙ্গে আলোচনায় বসবো। সেখানেই সিদ্ধান্ত হবে তাদেরকে কত টাকা করে দেওয়া হবে।’২০১০ সালে প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করে।
 ঢাকা ডিনামাইটস, সাইক্লোনস অব চিটাগং, রাজশাহী রেঞ্জার্স, কিংস অব খুলনা, বরিশাল ব্লেজার্স এই ছয়টি দলকে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বিসিবি। আয়োজনটা সফলও হয়। পরের বছর ২০১১ সালে ওই প্রতিযোগিতা আর হয়নি। এনসিএল’র পরিবর্তে বিসিবি এখন আয়োজন করছে বিপিএল। খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিপিএল আত্মপ্রকাশ করায় দুই কোটি টাকা করে ক্ষতিপুরণ দাবি করেছে এনসিএলের ছয় দলের কর্পোরেট মালিকরা। বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে তারা।
যেভাবে বিপিএলের টাকায় ভাগ বসাচ্ছে বিভিন্ন ক্লাব। এভাবে চলতে থাকলে একদিন হয়তো দেশের জেলা এবং বিভাগীয় ক্লাব কর্মকর্তারাও টাকার ভাগ নিতে বিসিবির বারান্দায় হাজির হবে।